জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনিত প্রার্থী রাজু আহমদের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন। বেলা ৩টায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল , জেলা বিএনপির উপদেষ্টা সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু , জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সুহেল আহমদ খান টুনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছকির মিয়া , পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন,

সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ আলী খলকু, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা বাবুল খান মুন্না, জেলা যুবদলের সদস্য শামিম আহমদ, খায়রুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল , নিজাম উদ্দিন , আবু মিয়া, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমির হাছনাত, উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমদ সহ নির্বাচন অফিস প্রাঙ্গণে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ জানান, গত পৌর নির্বাচনে জনগণ আমাকে ধানের শীষে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *