১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসাইন সেলিমের মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ১২:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • / 798

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদ্য প্রয়াত আব্দুল মনাফের জ্যৈষ্ঠ ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেবরুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ চৌধুরী , পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, হবিবপুর এলাকার প্রবীন মুরব্বী হাজী আম্বর আলী, হাজী আলকাব আলী, আওয়ামীগ নেতা জাহাঙ্গীর আলী, লন্ডন প্রবাসী ছুরত আলী, মাহমদ আলী , মিছকন্দর আলী, আলা মিয়া, আব্দুল খালিক , আফু মিয়া , হাসপাতাল পয়েন্ট শান্তি নগর বাজার কমিটির সেক্রেটারী হান্নান মিয়া, তরুণ সমাজকর্মী আক্তার হোসেন সিরাজ ,

সেবুল মিয়া , রুহিন মিয়া, হুমায়ুন আহমদ, জুমেন আহমদ, মো: সিরাজ নুর , আবু মিয়া , সিজিল মিয়া সহ নির্বাচন কার্যালয় প্রাঙ্গনে মেয়র প্রার্থী আব্দুল হোসাইন সেলিমের বিপুল সংখ্যক সমর্থকরা উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আবুল হোসাইন সেলিম জানান,আমার বাবা কে ৫ বছরের জন্য পৌরবাসী নির্বাচিত করেছিলেন।

চার বছর তিনি দায়িত্ব পালন করেছেন। আমার মরহুম পিতার পৌর বাসীর উন্নয়নের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে এবং নান্দনিক পৌরসভা গঠনে আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করতে চাই। আসন্ন পৌর নির্বাচনে ভোট প্রার্থনা করে সর্বস্থরের নাগরিক বৃন্দের দোয়া ও আন্তরিক ভালবাসা প্রত্যাশা করেছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসাইন সেলিমের মনোনয়নপত্র দাখিল

Update Time : ১২:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০