মো: আব্দুল হাই::
জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ইকড়ছই গ্রামের কৃতি সন্তান আলহাজ আল্লামা মো: ছমির উদ্দিনের অবসরোত্তর বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে, বিদায়ী অধ্যক্ষ আলহাজ আল্লামা মো: ছমির উদ্দিন দীর্ঘ কর্ম জীবনের স্মৃতি চারণ করে বলেন, এলাকাবসীর উপরন্ত মমতায় নিজের জন্ম মাটির প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষাদানে কাজ করেছি। যার ফলে মাদ্রাসাটি শিক্ষা ক্ষেত্রে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে ।
তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা ক্ষেত্রে সুনাম অব্যাহত থাকার আশাবাদ ব্যাক্ত করে ভবিষ্যত জীবনের সুস্থতা কামনায় এলাকাবাসীর প্রতি দোয়া চেয়ে শিক্ষকতা জীবনের অগনিত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ¯েœহ মমতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের প্রতি মনোযোগি হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রিজু, মাদ্রাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ , সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ, সিলেট এম সি কলেজের সহকারি অধ্যাপক শেখ মো: নজরুল ইসলাম।

ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এহছানুল করিমের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আজমল হোসাইন জামী ও সহকারি শিক্ষক মাওলানা শাহ মো: অলিউর রহমানের যৌথ পরিচারনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, চিলাউড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, পৌর নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, প্রভাষক মাওনালা আব্দুল করিম ফারুকী ,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি শফিকুর রহমান লিলু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, ্জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন , মাদ্রাসার সাবেক ছাত্র আব্দুল কুদ্দুছ , মোস্তাকিম বিল্লাহ, দ্বিতীয় বর্ষের ছাত্র মো: কাওছার আহমদ প্রমূখ। বক্তারা সু- দীর্ঘ ৪১ বছরের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বলেন অধ্যক্ষ ছমির উদ্দিন একজন আলেমেদীন ।
আলোকিত মহান পুরুষ ছমির উদ্দিনের ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনা করেন । এসময় যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মো: সুন্দর আলী, আব্দুল মতলিব, জমশেদ আলী, মতছির আলী, দিলোয়ার হোসেন দুলা মিয়া, পৌর কাউন্সিলার সুহেল আহমদ প্রমূখ উপস্থি ছিলেন । পরে মাদ্রাসার লতিফিয়া ছাত্র সংসদের প্রকাশনায় স্বনামধন্য অধ্যক্ষ আলহাজ আল্লামা মো: ছমির উদ্দিনের সম্মানে সম্মাননা স্মারক প্রকাশনা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান বিদায়ী অধ্যক্ষ ছমির উদ্দিন সহ অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয় । এদিকে শ্রদ্ধা আর ভালবাসার গুণী শিক্ষককে বিদায় জানাতে অশ্রæ সিক্ত নয়নে শিক্ষার্থীদের দাড়িয়ে থাকতে দেখলেও অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অঝর ধারার কান্না থামছিলনা । এসময় বিদায়ী অধ্যক্ষ মো: ছমির উদ্দিন শিক্ষার্থীদেরকে উজ্জল ভবিষ্যত জীবনের কামনায় মাথায় হাত বুলিয়ে দেন।