জগন্নাথপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,

কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কমিটির সদস্য সচিব থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সদস্য সহকারি কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক , মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, গ্রাম আদালত জেলা সমন্বয়কারী প্রনব কান্তি দাস, ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, ইকড়ছই মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমূখ।

সভায় ফেব্রæয়ারী মাসের আইন শৃংখলা পরিস্থিতি ও অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরেন থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জনসাধারণ যাতে কোন ধরনের হয়রানি না হয় , সেদিকে সর্তক দৃষ্টি রাখার পাশাপাশি অবৈধ টমটমগাড়ি চলাচল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং মাদক বিরোধী প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *