জগন্নাথপুরে পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার::
উপজেলার জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করেছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশীদ ভূঁইয়া (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসাইন সেলীম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির কারানির্যাতিত নেতা আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন)। এদিকে প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, মেয়র পদে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ চলতি বছরের ১১ জানুয়ারি মৃত্যুবরণ করলে মেয়র পদটি শুন্য ঘোষনা করা হয় । পরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশে পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হককে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়।

নির্বাচন কমিশন কর্তৃক গত ১৬ ফেব্রæয়ারি পৌরসভার উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় । নির্বাচনের তফসিল অনুযায়ী ২৭ ফেব্রæয়ারি ৪জন প্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *