জগন্নাথপুরের মীরপুর বাজারে আকর্ষনীয় মাছের মেলা আগামীকাল মঙ্গলবার
- Update Time : ০৯:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / 1649
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারের ভাই ভাই সুপার মার্কেট কর্তৃক আয়োজিত এবং মীরপুর বাজার ব্যাবসায়ী সমিতি ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে মধ্য রাত পর্যন্ত ভাই ভাই সুপার মার্কেটে আকর্ষনীয় মাছের মেলা অনুষ্ঠিত হবে।
মাছের মেলার আয়োজকদের পক্ষে মীরপুর বাজারের ব্যবসায়ী আওলাদ হোসেন ও ফয়ছল হোসেন জানান, মাছের মেলায় দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের জন্য থাকা -খাওয়ার সু-ব্যবস্থা থাকবে। সর্বক্ষনীক জেনারেটরের ব্যবস্থা রয়েছে । শ্রেষ্ঠ মাছ বিক্রেতা থেকে ৫জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও মাছ ক্রেতাদের জন্য লটারীর আয়োজন করা হয়েছে ।
বিরাট আকর্ষনীয় মাছের মেলায় ক্রেতা ও বিক্রেতাদের আমন্ত্রন জানানো হয়েছে । মেলার বিস্তারিত তথ্যের জন্য আওলাদ হোসেন ০১৭১২-২১৮৯৪৫ এবং ফয়ছল হোসেন ০১৭১২-২৪৯৩২৪ নম্বরে যোগাযোগ করা যাবে।










