জগন্নাথপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইকড়ছই ফুটবল একাডেমীর শিরোপা জয়

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ১৬তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কাপ বঙ্গবন্ধু ফুটবল লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় পৌরশহরের ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে মুখামুখি হয় টুর্নামেন্টের শক্তিশালী দু’টি দল ইকড়ছই ফুটবল একাডেমী এবং বনগাঁও নান্দনিক স্পোর্টস একাডেমি ।

দুটি দলেই দেশী বিদেশী খেলোয়ার নিয়ে চ্যাম্পিয়ান কাপ জয়ে মাঠে নামে। খেলার প্রথমার্ধে ১৫ মিনিটের সময় একটি পরিকল্পিত আক্রমণ থেকে নান্দনিক একাডেমির ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুমন একটি দর্শনীয় গোলের মাধ্যমে দলকে এগিয়ে নেন। গোল শোধের জন্য ইকড়ছই একাডেমি মরিয়া হয়ে উঠে। খেলার ২০ মিনিটের সময় সমতায় ফিরে আসে। একটি নিপুন আক্রমণ থেকে ছাদিকের বাড়ানো একটা অসাধারণ পাস থেকে উগান্ডিয়ান রিক্রুট এমেকা গোল করে দর্শক মাতিয়ে তোলেন। এরপর থেকে দুই দলেই আক্রমন পাল্টা আক্রমন করতে থাকে।

উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দু দলের এলোমেলো খেলায় আর কোন গোল হয়নি। তবে খেলার শেষ মিনিটে নান্দনিক একাডেমির ১৫ নং খেলোয়ার গোলকিপারকে একা পেয়েও একেবারে সহজ অমার্জনীয় সুযোগ নস্ট করেন। খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৫ শটের মধ্যে দু দলের ৪টি গোল হয় এবং দুটি দুজন বাইরে মেরে নস্ট করেন।

ফলে আবার সমতা খেলা গড়ায় সাডেন ডেথ এ। সাডেন ডেথ এ নান্দনিক একাডেমির একটি শট ইকড়ছই একাডেমির গোলরক্ষক ফাহিম রুখে দেন। ইকড়ছই একাডেমির শট থেকে গোল হলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইকড়ছই ফুটবল একাডেমি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইকড়ছই একাডেমির গোলরক্ষক ফাহিম আহমদ। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন

, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশিদ ভুইঁয়া,দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আদিলের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু, সায়েস্তা মিয়া, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সালাউদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, ফুটবল এসোসিয়েশনের উপদেষ্ঠা উপদেষ্টা রুমানুল হক রুমেন, আকমল হোসেন ভূইঁয়া, আামির হোসেন, আবুল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কোচ রুহুল আমিন রাহুল,

উপজেলা ফুটবল এসোসিয়েসনের সভাপতি সহ-সভাপতি শায়েখ আহমদ, ওলিউর রহমান ওলি, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিনুর রহমান, কোষাধ্যক্ষ সালমানুর রহমান সহ-কোষাধ্যক্ষ শহিদুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মইনুল হাসান, সিনিয়র সদস্য আব্দুল মুকিত, সিতু মিয়া, সাইফুর রহমান, এম. শামিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *