০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

  • Update Time : ০৬:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • / 1009

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে আজ সোমবার সন্ধ্যা সাতটা থেকে জগন্নাথপুরের সকল হাটবাজারের দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে । তবে ঔষধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

এছাড়া গরু ছাগলের হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। আজ সোমবার সকালে জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সরকারি এই নির্দেশনা মেনে চলার জন্য জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু ঔষধ ও নিত্যপন্যের দোকান ছাড়াও অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ রাখতে হবে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

Update Time : ০৬:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০