স্টাফ রিপোর্টার ::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের টানা কদিনের জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চলামান রয়েছে । পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পৌর শহর সহ পুরো উপজেলার হাটবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানও চলমান রয়েছে ।
সোমবার উপজেলা প্রশাসনের জরুরী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ঔষধ ,খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দুপুর ১টা হতে পরবর্তী দিন সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। চায়ের দোকান, খাবার রেস্টুরেন্ট, চুল কাটার সেলুন পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা কার্যত থাকলেও ব্যবসায়ীরা প্রশাসনের দেয়া নির্দেশনা অমান্য করে, হোটেল রেস্তোরা ব্যতীত কিছু ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি নিয়মে চালাতে থাকে। নির্দেশনা অমান্য করায় আজ দুপুর ১টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম পৌর শহর এবং বিভিন্ন বাজার এলাকায় এ্যাকশনে নামেন। এ খবর উপজেলা জুড়ে ছড়িয়ে পড়লে নিষেধাজ্ঞা জারি করা ঐসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলেন ।
ফলে মুহুর্তেই হাটবাজার এবং সড়ক পথ জনশূন্য হয়ে পড়ে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষে ইউএনওর কড়া এ্যাকশনের প্রতি জনসাধারণ স্বাগত জানিয়েছেন। এদিকে মজুদদার এবং সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের মনিটরিং এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: ইয়াসির আরাফাত উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন।
এসময় বিভিন্ন অপরাধে বাজারের রাফি এন্টারপ্রাইজে ৩০ হাজার টাকা, বিমল স্টোরে ৩০ হাজার টাকা ও কলিম স্টোরে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । ওই বাজারের ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়ের ব্যবসা প্রতিষ্ঠান শাপলা ট্রের্ডাসে ভ্রাম্যমান আদালতের অভিযান কালে সংবাদবাদ সংগ্রহের দায়িত্বে থাকা প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় ভ্রাম্যমান আদালতের সামনেই সংবাদকর্মীদের ওপর ক্ষেপে যান ।
স্থানীয়রা জানান, ওই ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় ইতিপূর্বে সার কেলেংকারীর সাথে জড়িত থাকায় র্যাবের হাতে গ্রেফতার হন । ধনেশ চন্দ্র রায়ের এমন আচরণের ঘটনায় সংবাদকর্মীরা বাজারের ব্যবসায়ী ও অন্যান্য সংবাদকর্মীদের অবগত করেছেন।