০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করোনা: জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ
- Update Time : ০৫:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
- / 819
স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুরে বন্ধ রাখা হয়েছে গনপরিবহন চলাচল। আজ বুধবার জগন্নাথপুর- বিশ্বনাথ- রশিদপুর সিলেট সড়ক এবং জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়েছে ।
এদিকে জগন্নাথপুর পৌরশহরের সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট আকারের যাত্রীবাহী যান চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে। জগন্নাথপুর উপজেলার সড়ক পরিবহন সমিতির সভাপতি হাজি নিজামুল করিম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী আজ থেকে গণপরিবহনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে । এছাড়াও জগন্নাথপুরের অভ্যন্তরীন সড়কে সকল প্রকার যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে ।










