০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত ভাবে মহান স্বাধীনতা দিবস পালন

  • Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / 786

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সীমিত ভাবে উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোল করা হয়।

এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত,সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল ) মাহমুদুল হাসান চৌধুরী , থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের কর্মসূচি সমাপ্ত করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, করোনা ভাইরাসের কারণে এবার স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করে ভিন্ন আঙ্গিকে পালন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত ভাবে মহান স্বাধীনতা দিবস পালন

Update Time : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০