০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি

  • Update Time : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / 605

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন সিভিল ও পুলিশ প্রশাসন । আজ বৃহস্পতিবার সকাল থেকেই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আইন অমান্য করে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ওই প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়েছে । এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় পুলিশী তৎপতায় শহরে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে থাকতে দিচ্ছে না পুলিশ।

শহরে পৌরপয়েন্ট এলাকায় মাস্ক ব্যবহার না করে বাহিরে বের হওয়ায় কারণে এ্যাকশনে নামে পুলিশ । এসময় পৌরশহরের ভিট পুলিশিং অফিসার জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আফছার আহমদ হ্যান্ড মাইকিং দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান , করোনা প্রতিরোধে ইতিমধ্যে আমরা গণপরিবহন বন্ধ করে দিয়েছি। জনসমাগন এড়াতে দোকানপাট বন্ধ করা হয়েছে। পরিস্থিতি সর্বাক্ষনির আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তদারকি করছেন।

Please Share This Post in Your Social Media

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি

Update Time : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০