০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: জগন্নাথপুরে এসিল্যান্ড ও সেনা বাহিনীর যৌথ প্রচারণা: সরকারি নির্দেশনা অমান্য করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • Update Time : ০৯:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
  • / 1041

স্টাফ রিপোর্টার:
প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমন প্রতিরোধে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রচারণা ,প্রচারপত্র , মাস্ক বিতরণ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ।

আজ শনিবার বিকেল তিনটায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এবং সেনাবাহিনীর লেফটেনেন্ট মেহেদি সহ সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিরপুর বাজারে সচেতনতা মূলক প্রচারণার ও প্রচারপত্র বিতরণের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাস্ক বিতরণ করেছেন।

এসময় মিরপুর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত । পরে তিনি হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা মূলক প্রচারণা করেন। এদিকে সেনাবাহিনীর সদস্যরা প্রথমে পরিষদ এলাকায় এবং পরে মিরপুর বাজারে প্লাকার্ড প্রদর্শন সহ সচেতনতা মূলক মাইকিং প্রচারণা করেছেন।

Please Share This Post in Your Social Media

করোনা: জগন্নাথপুরে এসিল্যান্ড ও সেনা বাহিনীর যৌথ প্রচারণা: সরকারি নির্দেশনা অমান্য করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Update Time : ০৯:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০