জগন্নাথপুরের রানীগঞ্জে মটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ী যুবক নিহত:: আহত-১

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সূবর্ণকুড়া নামক স্থানে আজ রবিবার সকাল ১১টায় এলজিইডি সড়কে রানীগঞ্জ বাসষ্ট্যান্ড অভিমূখী একটি মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে গিয়ে মটরসাইকেল আরোহী রিপন মিয়া (১৯) ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

মটরসাইকেল চালক মিরজু মিয়াকে (৩৮) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহত রিপন মিয়া রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আসকর আলীর ছেলে , সে রাণীগঞ্জ বাজারের কাপড়ের দোকানের ব্যবসায়ী ছিল। আহত মিরজু মিয়া নোয়াগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে। জানাযায়, নোয়াগাঁও গ্রামের মিরজু মিয়া তার মটরসাইকেল নিয়ে একাই রানীগঞ্জ বাসষ্ট্যান্ড যেতে বাড়ি থেকে বের হন।

এসময় ব্যবসায়ী নিহত রিপন মিয়া বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে আসতে চাইলে মিরজু মিয়ার মটরসাইকেলে উঠেন। করোনা ভাইরাসের কারণে গ্রামের সড়ক ফাঁকা থাকায় নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটি সড়কের পাশে ছিঁটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী রিপন মিয়া প্রাণ হারান। স্থানীয় লোকজন মটরসাইকেল চালক মিরজু মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মিরজু মিয়ার অবস্থা আশংকাজনক বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার নিহতের লাশ উদ্ধার করেছেন। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত রিপন মিয়ার লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *