০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সরকারি সহায়তার খাদ্য সামগ্রী খেটে খাওয়া লোকজনদের বাড়ি বাড়ি পৌছে দিলেন ইউএনও এবং থানার ওসি

  • Update Time : ০৬:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 792

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া জগন্নাথপুর উপজেলার খেটে খাওয়া দরিদ্র লোকজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ও থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া লোকজনদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্যাকেট পৌঁছে দিয়েছেন।

এছাড়াও ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল ভর্তি প্যাকেট প্রতি ইউনিয়নে ১শ ১০টি করে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৯শ ৯০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, সরকারি বরাদ্দের ১০ মেট্রিকটন চাল পেয়েছি। মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয়ের নির্দেশে জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইতো মধ্যে খেটে খাওয়া লোকজনদের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে সরকারি সহায়তার খাদ্য সামগ্রী খেটে খাওয়া লোকজনদের বাড়ি বাড়ি পৌছে দিলেন ইউএনও এবং থানার ওসি

Update Time : ০৬:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০