০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত যুবকের দাফন সম্পন্ন

  • Update Time : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 553

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সূবর্ণকুড়া নামক স্থানে রবিবার (২৯ মার্চ) মটরসাইকেল দূর্ঘটনায় নিহত রিপন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে । সুনামগঞ্জ জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে ওই দিন সন্ধ্যা রাতে লাশ গ্রামের বাড়িতে পৌছে ।

রবিবার রাত সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে । এদিকে মটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত মিরজু মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সূবর্ণকুড়া নামক স্থানে রবিবার সকাল ১১টায় এলজিইডি সড়কে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে গিয়ে মটরসাইকেল আরোহী রিপন মিয়া (১৯) ঘটনাস্থলে প্রাণ হারান।

মটরসাইকেল চালক মিরজু মিয়াকে (৩৮) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । নিহত রিপন মিয়া নোয়াগাঁও গ্রামের আসকর আলীর ছেলে এবং আহত মিরজু মিয়া নোয়াগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মটরসাইকেল দূর্ঘটনায় নিহত যুবকের দাফন সম্পন্ন

Update Time : ০৮:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০