করোনা: জগন্নাথপুরে জনসচেতনতা মূলক প্রচারণা :: ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান :: দুই প্রবাসীকে হোম কোয়ারান্টিনে

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও শিবগঞ্জ বাজারে জনসচেতনতা মূলক প্রচারণা, ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড প্রদান এবং পৌর শহরের ইকড়ছই এলাকায় দুজন লন্ডন প্রবাসীকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত রানীগঞ্জ ও শিবগঞ্জ বাজারে জনসচেতনতা মূলক প্রচারণার পাশাপাশি জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে ।

এসময় দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় শিবগঞ্জ বাজারে চাল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকায় সম্প্রতি লন্ডন থেকে ফেরত দুজনকে হোম কোয়ারান্টিন নিশ্চিত করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *