০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারে পুলিশের এএসপির সচেতনতামূলক প্রচারনা
- Update Time : ০৬:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / 1011
স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত পল্লীর হাটবাজারে পুলিশে পক্ষে থেকে মাইকিংও করে জনসচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।
আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারসহ বিভিন্ন হাট বাজারে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল মো: মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ জনসাধারণকে সচেতনতা বাড়াতে হ্যান্ড মাইকিং প্রচারনা করেছেন।
প্রচারকালে সহকারী পুলিশ সুপার বাহিরে অবস্থানরত লোকজনকে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য এবং প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান।










