স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের গ্রিস প্রবাসী শাকের আহমদ শাহিনের অর্থায়নে করোনার ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্দী অসহায় দরিদ্র ১শ ২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাধীন বাজারে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ টি লাইফবয় সাবান এবং ১ টি করে মাস্ক সহ প্যাকেট ১শ ২০টি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,স্বাধীন বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শাহজাহান মিয়া,পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা ওয়াহিদ উল্লা, এলাাকার বাসিন্দা মোশাররফ হোসেন,তরুন সমাজকর্মী মশিউর মধু, আব্দুল কাদির, বেলাল আহমদ, মামুন মিয়া সহ আরো অনেকে।

গ্রিস প্রবাসী শাকের আহমদ জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হতে হবে। এর প্রভাবে দরিদ্র খেটে খাওয়া লোকজন খাদ্য সংকটে রয়েছেন। তিনি আরো জানান, ১শ ২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরো খাদ্য সামগ্রী প্রদানের আশ^াস দিয়েছেন।