স্টাফ রিপোর্টার::
নবীগঞ্জে মোটার সাইকেল দুর্ঘটনায় খেলু মিয়া(২৫) নামে জগন্নাথপুরের এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু সেফু মিয়া(২৪)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত খেলু জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের নুরুল ইসলামের পুত্র। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান দূর্ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহত যুবকের স্বজনরা নবীগঞ্জ থানায় ছুটে আসেন।
নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান জানান,জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের নুরুল ইসলামের ছেলে খেলু মিয়া ও তার বন্ধু একই গ্রামের আব্দুল বারিকের ছেলে সেফু মিয়া আজ রবিবার সকালে নবীগঞ্জে আত্মীয় বাড়ীতে আসছিলেন।
সকাল ৯টার দিকে নবীগঞ্জ- কাজীগঞ্জ বাজার সড়কের করগাঁও ইউনিয়নের বেগমপুর নামক স্থানে তারা এসে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনা স্থলেই খেলু মিয়া মারা যান। গুরুতর আহত সেফু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।