জগন্নাথপুরে ভুয়া লন্ডনি কন্যাসহ প্রতারক চক্রের তিন বোন গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ভুয়া লন্ডনি কন্যাসহ প্রতারক চক্রের সাথে জড়িত তিন বোনকে গ্রেফতার করা করেছে পুলিশ । শনিবার ( ৪ এপ্রিল) রাতে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়ি থেকে প্রতারণার সাথে জড়িত সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে শিউলী বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে । আজ রবিবার (৫ এপ্রিল ) সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে ।

থানার দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল রহমানের সাথে পরিচয় হয় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার করমসী গ্রামের রহিম উল্লার। পরিচয়ের সূত্র ধরে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে আশরাফুলের সাথে সিলেট মহা নগরীর উপশহর এলাকায় একটি বাসায় গিয়ে লন্ডনী কন্যা পরিচয়ে শিউলী বেগমকে দেখেন রহিম উল্লাহ।

ওই সময় শিউলী বেগম তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জিলপাই গ্রামে বলে জানায় এবং সে নিজেকে লন্ডনী কন্যা হিসেবে পরিচয় দেয়। ওই সময় শিউলী তার মামা, মামী, ফুপা,ফুপি আর অন্য দুই বোনদের রহিম উল্লার সাথে পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে লন্ডনে নিয়ে যাবেন বলে জানান শিউলী। এতে আশরাফুল রাজি হন।

গত ১০ ফেব্রæয়ারি সিলেটের একটি হোটেলে নগদ ৫ লাখ টাকার কাবিন ও ৭ ভরি স্বর্ণালঙ্কার দিয়ে শিউলীকে বিয়ে করে গ্রামের বাড়ি জগন্নাথপুরের লোহারগাঁওয়ে নিয়ে যান আশরাফুল। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই শিউলী শ্বশুরবাড়ির লোকজনদের সাথে ঝগড়া করে তার বাবার বাড়ি চলে যান।

কয়েকদিন পর শিউলী আশরাফুলকে মুঠোফোনে জানান তিনি লন্ডনে চলে যাচ্ছেন এবং তাদের সম্পর্ক এখানেই শেষ। এ ঘটনার কিছুদিন পর আশরাফুল রহমান জানতে পারেন শিউলী বেগম লন্ডনে নেওয়ার কথা বলে সম্প্রতি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামকে বিয়ে করেছেন। এ খবর পেয়ে আশরাফুল ইসলাম শুক্রবার (৩ এপ্রিল) রাতে কামরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে জানান, শিউলী বেগম লন্ডনি কন্যা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যম বিয়ে বসে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে

। এরপর আশরাফুল ইসলাম জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ শনিবার রাতে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক নল্ডনী কন্যা শিউলী বেগমের নতুন স্বামী কামরুল ইসলামের বাড়ি থেকে শিউলী বেগমসহ তার দুই বোন দিলসানা বেগম ও ইয়াছমিন বেগমকে গ্রেফতার করেন । মামলার বাদী আশরাফুল রহমান জানান, আমাকে ফাঁসিয়ে বিয়ের কাবিনের মাধ্যমে নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি স্বর্নালঙ্কার নিয়ে কৌশলে পালিয়ে যায় শিউলী বেগম।

আমি জানতে পারি আমার মতো আরেকটি ছেলেকে প্রলোভন দেখিয়ে বিয়ের নামে প্রতারিত করা হয়েছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানাই। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভুয়া লন্ডনি কন্যা শিউলী বেগম সহ তার দুই বোনকে গ্রেফতার করা হয়ছে। আজ রবিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *