জগন্নাথপুরের কামারখাল গ্রামে পর্তুগাল ও দুবাই প্রবাসীর উদ্যোগে অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে লোকজন খাদ্য সংকটে পড়ায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা পর্তুগাল ও দুবাই প্রবাসী দুই ভাইয়ের উদ্যোগে এলাকার খেটে খাওয়া অসহায় দরিদ্র অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মাস্টার বাড়ির বাসিন্দা কলকলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ,সাবেক ইউপি সদস্য মরহুম নবাব মিয়ার ছেলে পর্তুগাল প্রবাসী মো: শাহ হোসাইন ও দুবাই প্রবাসী মো: শাহ সুলতান মাহমুদ এর অর্থায়নে কামারখাল তেলিকোনা গ্রামের গরীব অসহায় খেটে খাওয়া অর্ধশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল,ডাল ,তেল , পিয়াজ ও আলু বিতরণ করা হয়েছে।

কামারখাল মাস্টার বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন, কামারখাল গ্রামের মাস্টার বাড়ির বাসিন্দা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ।

সরকারি নির্দেশনায় সামাজিক দুরত্ব রজায় রেখে খাদ্য বিতরণ কার্যক্রমে এসময় কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমাজকর্মী মো: যুবরাজ মিয়া, জগন্নাথপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারি ,কামারখাল মাস্টার বাড়ির বাসিন্দা মো: শাহ জামাল হোসেন, স্থানীয় বাসিন্দা হাজি কামরুজ্জামান , মো: সেলিম মিয়া, মো: আক্তারুজ্জামান, মো: আব্দুল কাদির, মো: আব্দুল কালাম, তরুন সমাজকর্মী মো: নাসির মিয়া, মামুন মিয়া, সালমান মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি , সতর্কতা অবলম্বনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারি নির্দেশনা এবং গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *