স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম এর পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৫৫টি কর্মহীন, অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী । আজ সোমবার দিনভর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রীর চাল, ডাল, আলু, পিয়াজ, তৈলসহ নিত্য প্রয়োজনী দ্রব্যের প্যাকেট ৫৫টি পরিবারের হাতে পৌছে দেয়া হয়।

রানীগঞ্জ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, থানার এসআই ও রানীগঞ্জ বিট পুলিশিং কর্মকর্তা অনুজ কুমার দাশ, এএসআই শিবলু মজমুদার, সাংবাদিক গোলাম সারোয়ার, দুলন মিয়া প্রমূখ।
এদিকে রবিবার সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সার্কেল ) মাহমুদুল হাসান চৌধুরী জগন্নাথপুর উপজেলা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পৌছে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান, বিপিএম মহোদয়ের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌছে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।