স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে জগন্নাথপুর উপজেলায় সকল শ্রেণীপেশার লোকজন গৃহবন্ধি অবস্থায় রয়েছেন। ফলে অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে ।
জগন্নাথপুর কেবল সার্ভিসের উদ্যোগে প্রতিবন্ধী, ভিক্ষুক,ভবঘুরে, রিকশাচালক ও দিনমজুর শ্রেণীর শতাধিক লোকজনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে, চাল, ডাল, আলু, ভোজ্যতেল ও সাবান সহ খাদ্য সামগ্রীর বিভিন্ন পন্য ভর্তি প্যাকেট বিতরণ করেছেন জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সমাজকর্মী সোহানুর রহমান সুহেল ।
এসময় জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের পরিচালক , সাংবাদিক অমিত দেব, পরিচালক অরূপ সরকার, পরিচালক প্রদীপ দে, পরিচালক রাজন দাশ, পরিচালক রুমানুল হক রুমেন, পরিচালক বিমল বণিক, পরিচালক মান্না বণিক, পরিচালক শংকর দাস, পরিচালক ধীরেন্দ্র দাস, মনির মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহানুর রহমান সুহেল এবং পরিচালকবৃন্দ বলেন, মানবতার কল্যাণে ক্ষুদ্র প্রয়াস নিয়ে অসহায় মানুষের পাশে রয়েছে জগন্নাথপুর ক্যাবল সার্ভিস। দেশের সংকটময় মূহুর্তে মানবতার সেবায় ক্যাবল সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রæতি দেন।
তারা বলেন, সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বনের মাধ্যমে সরকারি নির্দেশনা এবং গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি আহবান জানানো হয়।