০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে লজিং বাড়ী খুন হলেন জগন্নাথপুরের হাফিজ নুরুল আমীন

  • Update Time : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / 1554

স্টাফ রিপোর্টার::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ লজিংয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন এক মাদরাসাছাত্র। তার নাম হাফিজ নুরুল আমীন ওরফে লাইস মিয়া। সে বিশ্বনাথ কামিল মাদরাসার আলিম পরীক্ষর্থী ও পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।

বুধবার মধ্যরাতে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তার বুক, পেট ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে গৃহকর্তা সেলিম মিয়া ও তার কিশোর ছেলে আশফাক আহমদ রাতুলকে হেফাজতে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার সরেজমনি ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দীর্ঘ চার বছর ধরে গ্রামের সেলিম মিয়ার বাড়িতে লজিং থাকতো নুরুল আমীন। সম্প্রতি লজিং পরিবর্তনের জন্যে তার সহপাঠী ও শিক্ষকদের সহায়তা চেয়েছিল সে।

শবে বরাত শেষে ওখান থেকে অন্যত্র চলে যাবার কথা ছিল তার। গেল মধ্যরাতে হঠাৎ চিৎকার শুনে বাড়ির লোকজন বাহিরে এসে দেখেন ঘরে পড়ে আছে নুরুল আমীনের রক্তাক্ত দেহ। বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রকে হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

বিশ্বনাথে লজিং বাড়ী খুন হলেন জগন্নাথপুরের হাফিজ নুরুল আমীন

Update Time : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০