০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের চিলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী হাজি আফিক মিয়ার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : ০৬:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / 1098

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র দ্ইুশত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে চিলাউড়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা মরহুম রমজান আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাজি আফিক মিয়া ও তার পারিবারিক অর্থায়নে বৃহত্তর চিলাউড়া গ্রামের দুইশত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ,রসুন, ভোজ্যতেল , সাবান সহ খাদ্য সামগ্রীর বিভিন্ন পন্য ভর্তি প্যাকেট গৃহবন্ধি কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি পৌছে বিতরণ করেছেন চিলাউড়া দারু-সুন্নাহ আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশীদ,চিলাউড়া মাঝপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ বলেন,

করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে খেটে খাওয়া অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ মানবতার কল্যাণে এগিয়ে আসায় হাজি আফিক মিয়া সহ তাহার পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন জানান।

এছাড়াও তিনি বলেন,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের চিলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসী হাজি আফিক মিয়ার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

Update Time : ০৬:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০