০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ সাজিদুর রহমান ফারুক :: করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্ভনের আহবান

  • Update Time : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / 2033

স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্রদের মানবিক সহায়তার আহবান জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

তিনি তাহার ফেইসবুক আইডিতে দেওয়া বার্তায় জানান, দেশ বিদেশে অবস্থানরত ভাই-বোন, বন্ধু-বান্ধব,সহযোদ্ধা,শুভার্থী,শুভানুধ্যায়ীরা কোভিড-১৯(করোনা ভাইরাস) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবীর মানুষ আজ আতঙ্কগ্রস্থ।

প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, আমরা হারাচ্ছি অনেক মানুষকে। ইতোমধ্যে, আমরা আমাদের অনেক পরিচিত জন ও আপনজনকে হারিয়েছি। এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে ঘরে থাকতে হবে, বার বার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, যতদূর পারা যায় অবশ্যই জনসমাগম এড়িয়ে চলা উচিত, সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ সারাবিশ্বের মত দু:সময় পার করছে, দেশের লক্ষ লক্ষ শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ এই সময়ে কর্মহীন। সমাজের বিত্তশালী যারা আছেন, আমরা যেনো আমাদের আশপাশের এসব মানুষের পাশে দাঁড়াই। ইতোমধ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের লক্ষ লক্ষ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আসুন সরকারের পাশাপাশি আমরাও আমাদের আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঘরে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

Please Share This Post in Your Social Media

সৈয়দ সাজিদুর রহমান ফারুক :: করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্ভনের আহবান

Update Time : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০