০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা বিতরণ

  • Update Time : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • / 827

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষিই সমৃদ্ধি শ্লোগানে ২০১৯-২০২০ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক ৮শ ৬০জন কৃষকদের মাঝে আউশ প্রনোদনা কার্যক্রমের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৮শ ৬০ জন কৃষকের মধ্যে আউশ প্রণোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ,২০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আউশ প্রণোদনা বিতরণকালে করোনা ভাইরাস সংক্রমণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত ওসমান মজুমদার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল , দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে কৃষকদের মধ্যে আউশ প্রণোদনা বিতরণ

Update Time : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০