স্টাফ
রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পাচঁ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার খানঁ বাড়ির বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত খানঁ ওয়েল ফেয়ার ট্রাস্ট ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসহাকপুর এলাকার খানঁ বাড়িতে খানঁ ওয়েল ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী সমাজসেবক আকমল খানঁ এর পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
এসময় খানঁ ওয়লে ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ডা: আছকির খানঁ, এলাকার বিশিষ্ট মুরব্বি ডা: সোনাহর মিয়া, হরুফ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদ মিয়া, ট্রাস্টি সামায়ুন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।
এছাড়াও কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করায় খানঁ ওয়েল ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী সিতাব খানঁ, খানঁ জয়নাল আবেদীন, তছলিম খানঁ, শাহীন খানঁ, রুমেন খানঁ, বশির মিয়া , এহিয়া খানঁ সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানানো হয়।
পরে মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া, বাউরকাপন, শ্বাষনহবি গ্রামের এবং পৌর শহরের বৃহত্তর ইসহাকপুর ও লুদরপুর এলাকার পাচঁশতাধিক কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, পেয়াজ, ভোজ্যতেলসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন খানঁ ওয়েল ফেয়ার ট্রাস্টের ট্রাস্টি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আকমল খানঁ।