স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তিন ভাই এর অর্থায়নে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে পৌর শহরের ইকড়ছই এলাকার গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র একশত আশিটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মির্জা মঈনুল হক,যুক্তরাজ্য প্রবাসী মির্জা ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী মির্জা নুরুল হক এর অর্থায়নে এবং মো: জয়নাল আবেদীনের সার্বিক তত্বাবধানে কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

ইকড়ছই এলাকার মির্জা মক্রম ভিলায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এসআই রাজীব আহমেদ, ইকড়ছই মির্জা বাড়ির বাসিন্দা তরুন সমাজকর্মী মির্জা কাজল মিয়া, মির্জা আব্দুল অদুদ , মির্জা তামীম , মির্জা জুবায়ের জামান, মির্জা শওকত, মির্জা মুহিবুর রহমান , মির্জা কাউছার, শামীম আহমদ, কামাল মিয়া , মেহেদী হাসান, মির্জা হামজা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য জনসাধারণের প্রতি আহবান জানানো হয় । এছাড়াও খাদ্য সামগ্রী প্রদান করায় যুক্তরাজ্য প্রবাসী মির্জা মঈনুল হক,যুক্তরাজ্য প্রবাসী মির্জা ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী মির্জা নুরুল এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরে ইকড়ছই এলাকার খেটে খাওয়া কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, পেয়াজ,আলু , ভোজ্যতেল ,লবণ সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন সমাজসেবক মো: জয়নাল আবেদীন।