স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা রসুলপুর গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা রসুলপুর গ্রামের বাসিন্দা মরহুম হানিফ উদ্দিনের পূত্র যুক্তরাজ্যের বার্মিহাম আস্টন শহরের বাসিন্দা গোলাম কিবরিয়া, গোলাম এহিয়া ও গোলাম শাখারিয়ার যৌথ অর্থায়নে লাউতলা রসুলপুর এলাকার পচাত্তরটি গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
গোলাম কিবরিয়ার ছেলে পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম হুদার তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে রিপন মিয়া, মিটু হাসান, রাহিম হুদা, ছমির উদ্দিন, রেজাউল করিম, ইমন হুদা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরুন সমাজকর্মী ফাহিম হুদা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। পরে বাড়ি বাড়ি পৌছে লাউতলা রসুলপুর গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পচাত্তরটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর চাল, ডাল, আলু ,পেয়াজ, ভোজ্যতেল ,সাবান সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম হুদা।
এছাড়াও সিলেট শহরে তাদের নিজস্ব স্থাপনায় নির্মিত কলোনিতে বসবাসরত রিকসা চালক ও অন্যান্য পেশার পনেরটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের বাসাভাড়া সাময়িকভাবে মওকুফ করা হয়েছে বলে ফাহিম হুদা জানিয়েছেন।