জগন্নাথপুরের মিরপুর আধুয়া গ্রামে প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি ছালেহ আহমদ এর উদ্যোগে এবং যুক্তরাজ্যে বসবাসরত পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হাজি আছাব মিয়া, মাওলানা শামসুদ্দিন ও মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্যদের আর্থিক সহযোগিতায়, করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামসহ আটটি গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র তিন শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেল তিন টায় আধুয়া গ্রামস্থ মরহুম হাজি দরাছত আলীর বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন।

মাওলানা মুফতি ছালেহ আহমদ এর পিতা বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ আলা উদ্দিনের সার্বিক তত্ত¡াবধানে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিক মিয়া , ইউপি সদস্য মোস্তাক আহমদ,

তরুন সমাজকর্মী মাওলানা মাসুম আহমদ, হাফিজ তোফায়েল আহমদ মামুন, মাওলানা তারেক আহমদ, শ্রমিক নেতা রমজান আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা ও গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ ।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে মিরপুর, আধুয়া, পইলভাগ, বড়কাপন, নজিপুর সহ আটটি গ্রামের তিন শতাধিক খেটে খাওয়া কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, পেয়াজ,আলু , ভোজ্যতেল ,লবণ,সাবান ,মরিচ সহ খাদ্য সামগ্রীর ফুড প্যাক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *