স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্দী হওয়া জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের তিনটি গ্রামে, যুক্তরাজ্য প্রবাসী আছকির মিয়ার উদ্যোগে কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আছকির মিয়ার উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী সুফিয়া বেগম , যুক্তরাজ্য প্রবাসী লায়লা বেগম , যুক্তরাজ্য প্রবাসী সিতারা বেগম, যুক্তরাজ্য প্রবাসী রাজনা বেগম ও যুক্তরাজ্য প্রবাসী দিপা বেগমের সার্বিক সহযোগিতায়,
মিরপুর,নজিপুর ও হলিয়ারপাড়া গ্রামের একশ সত্তরটি গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী আছকির মিয়ার বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মিরপুর বাজারের সেক্রেটারী, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মো: আব্দুল কাদির ।
এসময় এলাকার প্রবীণ ব্যক্তি রিয়াছত আলী, সমাজসেবক শিক্ষানুরাগী সাদেকুর রহমান সাদ, জগন্নাথপুর বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, তরুন সমাজকর্মী ফরহাদ মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু ,পেয়াজ, ভোজ্যতেল ,লবন সহ পনেরো কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট অসহায় দরিদ্র একশ সত্তরটি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।