০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুক্তরাজ্যের মহিলা আওয়ামী লীগ নেত্রী কন্ঠ শিল্পী কল্পনা হামজার অর্থায়নে খাদ্য সামগ্রী প্রদান

  • Update Time : ০৬:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / 828

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্যের মহিলা আওয়ামী লীগ নেত্রী জনপ্রিয় কন্ঠ শিল্পী কল্পনা হামজার অর্থায়নে বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্ধী জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।

জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ হামজার সহধর্মীনি জনপ্রিয় কন্ঠ শিল্পী কল্পনা হামজার ব্যক্তিগত অর্থায়নে শুক্রবার বিকেল ৩টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা সমাজ কর্মী আনছার মিয়া, সামসুল আলম, জাবির আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও গনবিজ্ঞপ্তির আদেশ মেনে চলার আহবান জানানো হয়। এছাড়াও খাদ্য সামগ্রী প্রদানে যুক্তরাজ্য প্রবাসী কন্ঠশিল্পী কল্পনা হামজার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরে জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের পঞ্চান্নটি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ,পেয়াজ, ভোজ্যতেল, লবণ সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন সমাজকর্মী আনছার মিয়া ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে যুক্তরাজ্যের মহিলা আওয়ামী লীগ নেত্রী কন্ঠ শিল্পী কল্পনা হামজার অর্থায়নে খাদ্য সামগ্রী প্রদান

Update Time : ০৬:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০