স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে পাইলগাঁও ইউনিয় পরিষদের গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে ।
আজ বুধবার দুপুরে ৩৫ বছর বয়েসী ওই গ্রাম পুলিশকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে নেওয়ার পথে বিকেল ৪টায় মৃত্যু হয়।
পরে হাসপাতালে নমুনা সংগ্রহ করা হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, আজ বুধবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে আসা ৩৫ বছর বয়েসী গ্রাম পুলিশের সদস্যকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সে করোনাভাইরাস সংক্রমনে আক্রান্ত ছিল কীনা। আমরা যথাযথ নিয়ম অনুসরণ করে শেষকৃত্যানুষ্ঠান করা হবে।