০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরের নাদামপুর এলাকায় এক তরুনের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় আইসোলেশনে প্রেরণ ::এলাকার ১শ ৫০ পরিবার লকডাউন

  • Update Time : ১২:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
  • / 771

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ১৮বছর বয়েসী এক তরুনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ইয়াসির আরাফাত, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তাগন ওই তরুনকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছেন।

এবং করোনা সনাক্ত ওই তরুনের এলাকা উত্তর নাদামপুর ও ফরিদপুর গ্রামের ১শ ৫০টি পরিবারকে লকডাউন করে দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে একই পরিবারের ১১জন সদস্য গত ১৭ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসার পর তাদেরকে ১৪ দিনের হোম কোরেন্টাইনে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার মধু সুধন ধর জানান,ওই পরিবারের ১১জন ও প্রতিবেশী আরো ২জন সহ ১৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সুনামগঞ্জ জেলার মাধ্যমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২২ এপ্রিল) রাতে নমুনা সংগ্রহ রিপোর্টে ১৩জনের মধ্যে ১৮ বছর বয়েসী এক তরুনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ জানান, করোনা ভাইরাস সনাক্ত ওই তরুনের এলাকা বৃহত্তর নাদামপুর গ্রামের নাগেরখাল এর উত্তর পাড়ের ফরিদপুর ও উত্তর নাদামপুরের প্রায় ১শ ৫০টি পরিবারকে লকডাউন করেছেন প্রশাসন ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরের নাদামপুর এলাকায় এক তরুনের করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় আইসোলেশনে প্রেরণ ::এলাকার ১শ ৫০ পরিবার লকডাউন

Update Time : ১২:৪৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০