জগন্নাথপুরের লোহারগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী খসরুজ্জামান খসরু , সমাজসেবক শিক্ষানুরাগী মো: আবুল মনসুর , যুক্তরাজ্য প্রবাসী হাজি শফিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী হাজি ফজলুল হক ফজলু, যুক্তরাজ্য প্রবাসী মো: ছাবির উদ্দিন চেরাগ, যুক্তরাজ্য প্রবাসী শাহেদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া,

যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শুকুর ও যুক্তরাজ্য প্রবাসী জাবেদ আহমদ এর যৌথ অর্থায়নে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমন্বয়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে লোহারগাঁও গ্রামসহ চারটি গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সোমবার দুপুরে লোহারগাঁও গ্রামের বাসিন্দা হাজি আবুল লেইছের বাড়িতে আয়োজিত ওই বাড়ির বাসিন্দা মানবাধিকার সংগঠন বিএনএস জগন্নাথপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো: রিপন আহমদের তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে এসময় লোহারগাঁও গ্রামের প্রবীন ব্যক্তি হাজি আবুল লেইছ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ,

ব্যবসায়ী ও সমাজকর্মী হোসেন আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সমাজকর্মী ইসলাম উদ্দিন জসিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে লোহারগাঁও,মামনপুর ,ক্ষেত্রপাশা ও করিয়াইন গ্রামের বাড়ি বাড়ি পৌছে কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র একশ পঞ্চাশটি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ,পেয়াজ, ভোজ্যতেল ,চোলা, লবণ,খেজুর সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন সমাজকর্মী রিপন আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *