যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের অর্থায়নে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩ হাজার অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের অর্থায়নে, বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩ হাজার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জনসাধারণের প্রিয় মূখ গরীব দু:খী মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত কয়ছর এম আহমদ রাজনীতি ও জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহামারী ভাইরাসের কারণে বিশে^র সর্বত্র বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন।

দূর্যোগময় মুহুর্তে কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের কল্যাণে এগিয়ে আসায় সমাজসেবক রাজনীতিবিদ কয়ছর এম আহমদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে ।

শুক্রবার (২৪ এপ্রিল) জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের ছিলিমপুরস্থ বাসভবনে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ পরিচালনায় প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১৫ শত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসন্ন জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী রাজু আহমেদ,

জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুর, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্টার রাজা মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মিয়া,

মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, জগন্নাথপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল লেইছ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম,

পৌর বিএনপি নেতা হাজী নিজাম উদ্দিন, বারিক মিয়া, শিশু মিয়া, ফারুক আহমদ, হাবিবুর রহমান হাবিল, সমির উদ্দিন, জালাল আহমদ, আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু,

সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা রাসেল বক্স, সৈয়দ মিজান, তারেক আহমদ, বেলাল আহমদ, হোসেন আহমদ, ডালিম আহমদ, লালন আহমদ, শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরুল আমিন নুরুল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল খান মুন্না,

জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, পারভেজ আহমদ তালুকদার, শাকিল আহমেদ,জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, ইমন আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে জগন্নাথপুর উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, পেয়াজ, আলু, চোলা,ভোজ্যতেল ,সাবান সহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *