জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
মানুষ মানুষের জন্য এ প্রত্যয়ে ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ মোহাম্মদ আবুল হোসাইনের অর্থায়নে,

বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ কর্মহীন খেটে খাওয়া অসহায় হতদরিদ্র চিন্নমূল দুইশত পঞ্চাশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মহামারী ভাইরাসের কারণে বিশে^র সর্বত্র বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যখন ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন ঠিক সেই দূর্যোগময় মুহুর্তে, জগন্নাথপুর পৌর এলাকার কর্মহীন খেটে খাওয়া অসহায় হতদরিদ্র পরিবারের কল্যাণে এগিয়ে আসায় মোহাম্মদ আবুল হোসাইনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ পৌর শহরের হবিবপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ আবুল হোসাইনের অর্থায়নে রবিবার দুপুরে হবিবপুর পশ্চিম পাড়াস্থ তার নিজ বাসভবনে এম আর কনস্ট্রাকশনের সত্ত¡াধিকারী মো: আবুল লেইছের তত্ত¡াবধানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে

এসময় সমাজসেবক শিক্ষানুরাগী আজাদ আলী, আফু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সদস্য এমরান আহমদ রাজ, জেলা ছাত্রদলের সদস্য মুন্না আহমেদ, নূর আলম, ইরণ মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইন প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন থাকার আহবান জানিয়ে দূর্যোগময় মূহুর্তে অসহায় দরিদ্রদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।

পরে জগন্নাথপুর পৌর শহরের কর্মহীন খেটে খাওয়া হতদরিদ্র ছিন্নমুল দুইশত পঞ্চাশ পরিবারকে চাল,মাংস,আলু, পিয়াজ, ভোজ্যতেল,লবণ,খেজুর,চোলা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *