জগন্নাথপুরের ঘোষগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আবু মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রিজুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও মোল্লা বাড়ীর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু মিয়া ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রিজু সহ তাদের পারিবারিক অর্থায়নে,বৈশি^ক মহামারী করোনা ভাইরাসে জাতীয় দূর্যোগ কালীন সময়ে ঘোষগাঁও গ্রামের ৭শত হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

শুক্রবার বিকেল তিন টায় জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও মোল্লাবাড়ীতে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী রেজাউল করিম রিজু বলেন, বিশ^ব্যাপি কঠিন দূর্যোগে প্রবাসী ও বিত্তশালীদের নিজ দেশ ও এলাকার ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সুনামগঞ্জের হাওর রতœ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আহবানে নিজ এলাকা ঘোষগাঁও গ্রামের হতদরিদ্র ও মধ্যবিত্ত ৭শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণর এবং বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়েছে।

কল্যাণকর কাজে এগিয়ে আসায় তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আবু মিয়া সহ যুক্তরাজ্যে বসবাসরত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন,জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই ,

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সহ সভাপতি জুবেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন , জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ নেতা কাওছার আলম রনি , ফাহাদ আহমদ, সুজন আহমদ, রুমেন আহমদ, তামিম আহমদ, তাহবির আহমদ, সাঈদ আহমদ, সুমন মিয়া, নাসির উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মহামারী ভাইরাস থেকে বিশ^বাসীকে রক্ষাসহ খাদ্য সামগ্রী বিতরণ করায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী । পরে চাল, ডাল ,পেয়াজ,আলু , ভোজ্যতেল ,খেজুর ,চোলা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *