জগন্নাথপুরে পাঠকুড়া ওয়েল ফেয়ার এডুকেশনাল ট্রাস্ট ইউকে ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পাঠকুড়া গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
শিক্ষা ও আর্থমানবতার কল্যাণে ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ,পাঠকুড়া ওয়েল ফেয়ার এডুকেশনাল ট্রাস্ট ইউকের সৌজন্যে এবং পাঠকুড়া গ্রামের ইউকে প্রবাসীদের পক্ষ থেকে বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া গ্রামের গৃহবন্ধি কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র তিনশত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত পাঠকুড়া ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সৌজন্যে এবং পাঠকুড়া গ্রামের ইউকে প্রবাসীদের উদ্যোগে, বৃহস্পতিবার দুপুরে পাঠকুড়া দাখিল মাদরাসায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী।

সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠকুড়া ওয়েল ফেয়ার এডুকেশনাল ট্রাস্ট ইউকের ট্রাস্টি মো: শফিক মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,

পাঠকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি হাজি মো: আজাদ মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য ফজলু মিয়া, সমাজসেবক মো: ছুরত মিয়া, মো: আজাদ মিয়া, হাজি মো: ফারুক মিয়া, হাজি মো: লেবু মিয়া, মো: লেচু মিয়া, মো: ছুরত মিয়া, মো: ইসলাম উদ্দিন, মাদরাসার সুপার মাওলানা মো: বদরুজ্জামান ছাদিক সহ আরো অনেকে।

বক্তারা বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ^ব্যাপি মহাদূর্যোগ সৃষ্টি হয়েছে। সেই মূহুর্তে পাঠকুড়া গ্রামের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের কল্যাণে এগিয়ে আসায় এবং এলাকার শিক্ষার উন্নয়ন সহ প্রতিটি দূর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়ায় পাঠকুড়া ওয়েল ফেয়ার এডুকেশনাল ট্রাস্ট ইউকের সকল ট্রাস্টি বৃন্দ এবং গ্রামের প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিশে^র মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা সহ প্রবাসীদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণের সাথে জড়িতদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাঠকুড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: বদরুজ্জামান ছাদিক।

পরে পাঠকুড়া ওয়েল ফেয়ার এডুকেশনাল ট্রাস্ট ইউকের লিফলেট সংযুক্ত চাল সহ বিভিন্ন নিত্যপন্যে খাদ্যদ্রব্যের ৪০ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট এলাকার বিভিন্ন পেশাজীবির ২৫জন স্বেচ্ছাসেবী মো: লুৎফুর রহমান সুনন্দর মিয়া , মো: সায়েস্তা মিয়া,মো: ছাদ মিয়া,মো: খলিলুর রহমান টিটু মিয়া, মো: দুধু মিয়া, মো: মাহবুব মিয়া, মো: ছাদ মিয়া, মো: আব্দুল মুকিত, মো: মছব্বির মিয়া,

মো: শাহজাহান মিয়া, মো: এমরান হোসেন, মো: মিজানুর মিয়া , মো: বেলায়েত হোসেন সুলেমান, মো: রুবেল মিয়া , মো: সিজিল মিয়া,মো: আব্দুস সালাম, মো: সাজন মিয়া, মো: রফু মিয়া, মো: রফিক মিয়া, মো: জামান মিয়া,

মো: রুবেল মিয়া, মো: আফজল মিয়া, মো: আব্দুল হামিদ, মো: ইমন হোসেন , মো: সুলেমান পারভেজ সহ উপস্থিত নেতৃবৃন্দরা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *