জগন্নাথপুরে আইন না মানায় ৯ ব্যবসায়ীকে অর্থদন্ড


স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা পরিস্থিতির কারনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।


মঙ্গলবার(৫ মে) বিকেলে পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, দোকানের সামনে লোকসমাগম করায় এবং মূল্য তালিকা না থাকায় ৯জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা ঘোরা ঘুরি করায় এক ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত জানান, করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযানের পাশাপাশি আমরা প্রচারনা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *