স্টাফ রির্পোটার:
বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সারা বিশে^র কাছে আতঙ্কের নাম, প্রতিনিয়ত মানুষ এখন চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় পাড় করছেন জীবনের কঠিন মূহুর্ত। বিপর্যস্থ হয়ে পড়েছে সকল শ্রেনীপেশার মানুষজনের জীবন মান। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া অসহায় দরিদ্র ও মধ্যেবিত্ত্ব পরিবারগুলো।
মহা বিপর্যয়ে নির্বাচনী এলাকার নিম্ন ও মধ্যবিত্ত্ব পরিবারের মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যা জন কল্যাণের অগ্রদূত লেখক ও কবি সাবিনা সুলতানা। সিলেট সুরমা লায়েন্স ক্লাবের ব্যানারে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্যা, ইন্টারন্যাশনাল সুরমা লায়েন্স ক্লাব সিলেটের সভাপতি লেখক ও কবি সাবিনা সুলতানা তিনি তার নিজ অর্থায়নে জগন্নাথপুর উপজেলার পৌরসভা ও কলকলিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের ৫শত অসহায় দরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের প্যাকেটজাত ত্রান সামগ্রী বিতরণ করেছেন। জগন্নাথপুর পৌর ভবনে ত্রান সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্যা সাবিনা সুলতানা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, প্যানেল মেয়র সোহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর পৌর শহরের বাসিন্দা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সমাজকর্মী ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মমিন নাছির প্রমূখ।
পরে সাবিনা সুলতানা তার নিজ ইউনিয়ন কলকলিয়া সহ নির্বাচনী এলাকায় দিনভর নিজ হাতে হতদরিদ্র,কর্মহীন, খেটে খাওয়া ৫শত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন। কলকলিয়া ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরন কালে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।