জগন্নাথপুরের রসুলপুর- লাউতলা রমজান ফাউন্ডেশনের উদ্যোগে ৪শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


স্টাফ রির্পোট:
যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে অসহায় দরিদ্রদের কল্যাণে প্রতিষ্ঠিত রসুলপুর- লাউতলা রমজান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫টি গ্রামের ৪শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলপুর -লাউতলা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত রসুলপুর লাউতলা রমজান ফাউন্ডেশনের ট্রাস্টি মো: আব্দুল হান্নান , মো: মিজানুর রহমান, মো: আব্দুল মান্নান , মো: জবর আলী, মো: আমীর আতাউর রহমান, মো: তাজ উদ্দিন আহমদ তাজ, মো: আবুল খান, মো: আব্দুল মতিন, মো: কয়ছর আহমদ, মো: নাসির উদ্দিন আহমদের অর্থায়নে অসহায় দরিদ্র ৪শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মো: মিজানুর রহমান ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন আহমদ তাজের যৌথ অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে পৃথকভাবে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন আহমদ তাজের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজসেবক দবির মিয়া, ইউপি সদস্য সোনা মিয়া ,ইউপি সদস্যা তানিয়া আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তায় এগিয়ে আসায় রমজান ফাউন্ডেশনের সকল ট্রাস্টি বৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাজ উদ্দিন আহমদ তাজ।

পরে রসুলপুর- লাউতলা গ্রাম সহ বনগাঁও ,নয়াগাঁও ,পূর্ব গাংপাড় এবং পশ্চিম গাংপাড় এলাকার ৪শতাধিক হতদরিদ্র পরিবারকে আলু, পেয়াজ, ভোজ্যতেল, ডাল,ছোলা,ময়দা,সেমাই সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন রমজান ফাউন্ডেশনের ট্রাস্টি তাজ উদ্দিন আহমদ তাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *