স্টাফ রির্পোটার:
মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের সংক্রমনের প্রভাবে গৃহবন্দী হয়ে পড়া জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কর্মহীন দিনমজুর অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হাসান।
পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি গ্রামে আড়াই হাজার পরিবারকে নগদ অর্থ প্রদান করা হবে। এ পর্যন্ত আটশত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মহা এই দূর্যোগে ইউনিয়নের অসহায় দরিদ্রদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান।
মঙ্গলবার বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আবুল হাসান ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।

তিনি বলেন, বর্তমানে দেশের দূর্যোগময় মূহুর্তে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান মানবতার কল্যাণে এগিয়ে আসায় অভিনন্দন জানিয়ে বলেন বর্তমান দেশের ক্রান্তিলগ্নে প্রতিটি এলাকার বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে গ্রামের কোন মানুষ অনাহারে থাকবে না।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে দায়িত্ব পালনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর অশেষ রহমতে এই রমযান মাসে আমরা নামাজ আদায় করে দোয়া করি এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে চললেই এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।

যুবলীগ নেতা সৈয়দ সাইদুল হকের পরিচালনায়- এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হাসান, যুক্তরাজ্যের মীডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সৈয়দ লাল মিয়া, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী,
সাবেক সাংগঠনিক সম্পাদক রাজা জিম্মাদার, ব্রাহ্মণগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী প্রবাসী আচদ্দর আলী, অনুচন্দ গ্রামের প্রবীণ মুরব্বী ফজলু মিয়া, সৈয়পুর গ্রামের সাবেক কৃতি ফুটবলার প্রবাসী সৈয়দ মাকু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, আবুতাহের রুহান, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট জুয়েল তালুকদার,
উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ফারুক কামাল কামালী, যুবলীগ নেতা গোলাফ মিয়া, ইউনিয়ন যুবলীগের সদস্য সৈয়দ মিজান, সৈয়দ গুলজার, মামুন মিয়া, সুয়েব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম হোসাইন,
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শিব্বির, যুগ্নসাধারন সম্পাদক দিদার আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনেদ জিম্মাদার প্রমূখ।