স্টাফ রির্পোটার:
শিক্ষা ও মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসী গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব তরিক উল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে গৃহবন্ধী ও কর্মহীন হয়ে পড়া জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের অসহায় দরিদ্র আড়াইশত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আরব আলী ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মুহাম্মদ আংগুর আলীর বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত”আলহাজ্ব তরিক উল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি” মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে এবং তাদের ছয় ভাই তিন বোন, ভাতিজা-ভাতিজি ও ভাগিনা-ভাগিনীদের সহযোগিতায়

শনিবার (৯মে) সকাল ১১টায় শ্রীরামসী গ্রামস্থ নিজ বাড়িতে আলহাজ¦ আসিক আলী, আঙ্গুর আলী ও সোহেব আহমদের সার্বিক তত্ত্বাবধানে শ্রীরামসী গ্রামের সুবিধা বঞ্চিত ২শত পরিবারকে নগদ ২লক্ষ টাকা, শ্রমজীবী ৩০টি পরিবারকে ৩শত কেজি চাল ও নগদ অর্থ এবং কর্মহীন নিকট-আত্মীয় পরিবারের মধ্যে নগদ দেড় লক্ষ টাকা বিতরন করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাহবুবুল হক শেরিন।
এ উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আসিক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরিন বলেন। মহা এই দূর্যোগে এলাকার কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিপুল পরিমাণ অর্থের ত্রান সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করায় ট্রাষ্টের সকল ট্রাষ্টি বৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাদের এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি আদেশ মেনে চলার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান। তরুন সমাজকর্মী আব্দুস সবুরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শ্রীরামসী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, মিরপুর ইউনিয় পরিষদের সাবেক সদস্য ঈমান আলী, এলাকার বিশিষ্ট মুরুব্বি তফজ্জুল আলী, কমর উদ্দিন ,মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ হোসেন রাসেল প্রমূখ।
এসময় শ্রীরামসী গ্রামের আনসার আলী, ইলাছ আলী, ,তেরাব আলী,সিরাজ আলী, সুরাব মিয়া, হাসনাতুল ইসলাম, নেপুর মিয়া, জিলু মিয়া,নিয়াজ আলী, আজাদ আলী, সবুজ মিয়া, রফিজ আলী, মিজানুর রহমান, নুরুল ইসলাম, আবু হোসেন, এ এম আবু হাসনাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে আলহাজ্ব তরিক উল্লাহ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত মুহাম্মদ আঙ্গুর আলী জানান ইতিপূর্বে “আলহাজ্ব তরিক উল্যা ও হাজ্জা জয়তুন বিবি‘‘ নামে শ্রীরামসী মহিলা মাদ্রাসায় পাঁচ লক্ষ টাকা ব্যায়ে শ্রেণীকক্ষ নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ট্রাষ্টের মাধ্যমে শিক্ষা সহ জন কল্যাণে কাজ করার কথা জানিয়েছেন।
পরে বিশ্ববাসী সহ সকলের কল্যাণ কামনায় বিশেষ দোঅয়া অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত ১৯৭১ সালের ৩১ আগষ্ট পাক হানাদার বাহিনী স্বদেশী দুসরদের সহযোগিতায় আলহাজ¦ তরিক উল্লাহর বাড়ির সবকটি ঘর পুড়িয়ে দেয়া হয়। পাক হানাদার বাহিনীর তান্ডবলীলার দৃশ্য আলহাজ¦ তরিক উল্লাহর পরিবারের সদস্যদের হৃদয়ে আজও নাড়া দেয়।