জগন্নাথপুরের কামারখাল গ্রামে হাজি আব্দুল মছব্বির ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার::
আতংক আর অস্থিরতায় এখন প্রতিটি মূহুর্ত কাটাচ্ছেন ভাটির জনপদ হাওড় বেষ্ঠিত কামারখাল গ্রামের সকল পেশার মানুষজন ।

মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্ধী হয়ে পড়া ক্ষতিগ্রস্থ কর্মহীন, খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথপুরের কামারখাল গ্রামের জনকল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হাজি মো: আব্দুল মছব্বির ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উদ্যোগে কামারখাল গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাজি মো: আব্দুল মছব্বিরের নামে প্রতিষ্ঠিত আব্দুল মছব্বির ফাউন্ডেশনের অর্থায়নে এবং যুক্তরাজ্যের বেডফোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো: সাইদুর রহমান,

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেডফোর্ড আওয়ামী লীগ নেতা মো: সাইফুর রহমান এবং সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিকের তত্ত¡াবধানে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজি মো: আব্দুল মছব্বিরের কামারখাল গ্রামস্থ নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় হাজি আব্দুল মছব্বিরের ছেলে ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিক, এলাকার মুরব্বি তেরাই মিয়া, আশরাফ মিয়া, আব্দুল গফুর, জব্বার মিয়া, আমিনুল ইসলাম, সুজাত মিয়া, আনছার মিয়া,

সরকারি চাকুরীজীবি দিলসাদ মিয়া, তরুন সমাজকর্মী আলী মিয়া, জুয়েল মিয়া, কামরুজ্জামান, আসকর মিয়া, লদু মিয়া, রানু মিয়া, জিলু মিয়া, কাউছার আলম, ছালে আহমদ, নোহেল মিয়া, এহসানুল হক মারুফ, ইব্রাহিম সাবেরিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় হাজি মো: আব্দুল মছব্বির ও তার পরিবার এবং ফাউন্ডেশনের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা সহ বিশে^র মহা এই দূর্যোগ থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বেডফোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো: সাইদুর রহমান বলেন,

এলাকার শিক্ষা সহ আর্থ মানবতার কল্যাণে আমার পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুল মছব্বির ফাউন্ডেশন কাজ করে আসছে। পরে ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিকের তত্ত¡াবধানে কামারখাল গ্রামের কর্মহীন দরিদ্র শতাধিক পরিবারের মধ্যে আলু, পেয়াজ,রসুন, ডাল, ভোজ্যতেল ,লবণ, ছোলা সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *