স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সহ চার ভাই এবং তাদের প্রবাসী ছেলে মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনটি গ্রামের কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামের বাসিন্দা চার ভাই যুক্তরাজ্য প্রবাসী ছন্দু মিয়া, বাউধরণ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাজী সিরাজ আলী, যুক্তরাজ্য প্রবাসী মুহিত আলী, যুক্তরাজ্য প্রবাসী রফু মিয়ার উদ্যোগে ও তাদের ছেলে মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় বাউধরণ, ইসমাইলচক, স্বজশ্রী গ্রামের দুইশত পঞ্চাশ পরিবারের মধ্যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বাউধরণ গ্রামে তাদের নিজ বাড়িতে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন, বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা বিশে^র মানুষ ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এলাকার হতদরিদ্র কর্মহীন পরিবারকে নগদ অর্থ প্রদান করায় যুক্তরাজ্য প্রবাসী সহ চার ভাই ও তাদের পরিবারের সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক সদস্য হাজী সিরাজ আলীর সভাপতিত্বে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ ঝুনুর পরিচালনায় বক্তব্য রাখেন

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কবি সৈয়দ কলমদর আলী, ইসমাইলচক গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী মনা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক সদস্য এলাইছ মিয়া, সাবেক সদস্য আশিকুর রহমান আশিক, সাবেক সদস্য তালেব মিয়া, সমাজসেবক হুমায়ুন মিয়া, হাজী রহিম উদ্দিন, হাজী সফর উল্লা,তরুন সমাজকর্মী রিয়াজ উদ্দিন, জেবুল মিয়া সহ আরো অনেকে।
পরে বিশ^বাসী সহ প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাবেক ইউপি সদস্য হাজী সিরাজ আলী ও জুবায়ের আহমদ ঝুনুর তত্ত¡াবধানে কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।