স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে গৃহবন্দী হয়ে ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরের চিলাউড়া গ্রামের কৃষক ,শ্রমীক,কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী হাজি আরজু মিয়ার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী হাজি আরজু মিয়ার অর্থায়নে চিলাউড়া গ্রামের আশিঘর ,পুঞ্জি, পন্ডিতা ও মাঝপাড়ার ২শত ত্রিশ পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ঠ সমাজসেবক জিল্লুর রশীদ লিল, যুক্তরাজ্য প্রবাসী হাজি আরজু মিয়া, চিলাউড়া দারুস সুন্না আলিম মাদরাসার প্রিন্সিপাল কাজি মাওলানা তাজুল ইসলাম আলফাজ,জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ উল্লা, সমাজকর্মী আব্দুল গফ্ফার, দিলোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রী বিতরণ করায় প্রবাসীর পরিবার সহ বিশ^বাসীর মঙ্গল কামনায় এবং মহামারী ভাইরাস প্রতিরোধে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চিলাউড়া দারুস সুন্না আলিম মাদরাসার প্রিন্সিপাল কাজি মাওলানা তাজুল ইসলাম আলফাজ । পরে যুক্তরাজ্য প্রবাসী হাজি আরজু মিয়া নিজে উপস্থিত থেকে আলু , পেয়াজ, ভোজ্যতেল,ময়দা , চিনি সহ বিভিন্ন পণ্যের ত্রান সামগ্রীর প্যাকেট অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন।