০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দেশনা অমান্য করায় জগন্নাথপুরে ১৯ ব্যবসায়ীকে অর্থদন্ড

  • Update Time : ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • / 1286

স্টাফ রিপোর্টার::

নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৯ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। জানা যায়, করোনাভাইরাল সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য সরকারী নির্দেশেনা থাকলেও অনেক ব্যবসায়ী আইন অমান্য করে দোকানপাট খোলা রেখে জনসমাগম সৃষ্টি করে আসছিলেন।

এধরনের খবর পেয়ে স্থানীয় প্রশাসন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৯জন ব্যবসায়ীর কাছ থেকে আঠারো হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে বাজারে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে দোকানের সামনে লোকসমাগম করায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগøাভস ছাড়া জটলা করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ী কে অর্থদÐ প্রদান করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

নির্দেশনা অমান্য করায় জগন্নাথপুরে ১৯ ব্যবসায়ীকে অর্থদন্ড

Update Time : ০৩:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০